Tuesday, May 18, 2021
String Theory ||Part -6 ||Science
এই যে বিভিন্ন ভাবে তারগুলো কাপতে পারে, সেরকমই এক ধরনের কম্পনের কারনে স্পিন-২ নামে ভরহীন এক ধরনের কনিকার সৃষ্টি হয়। স্পিন-২ টাইপের কনিকার সবচেয়ে ভাল উদাহরন হচ্ছে গ্রাভিটন নামের একটি কনিকা। গ্রাভিটনের মিথস্ক্রিয়ার সাহায্যে এক ধরনের বল কার্যকর হয় , যার বৈশিষ্ট্য হুবহু মহাকর্ষ বলের মত। যেহেতু স্ট্রিং থিওরি হল গানিতিক ভাবে গঠিত একটি কোয়ান্টাম মেকানিক্সের তত্ত্ব, তাই গ্রাভিটনের অস্তিত্ব এটাই বলছে যে এই তত্ত্ব কোয়ান্টাম গ্রাভিটির (মহাকর্ষের কোয়ান্টাম রুপ) তত্ত্ব।এই তারগুলো খোলা এবং বন্ধ দুই ধরনেরই হতে পারে।খোলা তারগুলোর দুই প্রান্ত একটি আরেকটির সাথে জোড়া না লেগে আলাদা আলাদা ভাবে থাকে, আর বন্ধ তারগুলোর দুই প্রান্ত পরস্পরের সাথে জোড়া লেগে লুপ গঠন করে। খোলা তারগুলোর চেয়ে বন্ধ তারগুলো কিছুটা ভিন্ন ভাবে আচরণ করে। আর এদের থেকে পাওয়া কনিকারাও ভিন্ন ধরনের। বন্ধ তারের এমন বৈশিষ্ট্য আছে যা গ্রাভিটন উৎপন্ন করে, অপরদিকে শুধুমাত্র খোলা তারগুলো ফোটনের সাথে সঙ্গতিপূর্ণ আচরণ করে। এখানে বলে রাখা ভাল, যেকোনো খোলা তারই তার দুই প্রান্ত পরস্পরের সাথে জোড়া লেগে লুপ তৈরি করেতে পারে, তাই সব স্ট্রিং থিওরিতেই বন্ধ তার আছে। যেহেতু সবগুলো স্ট্রিং থিওরিতেই বন্ধ তার আছে তাই সব স্ট্রিং থিওরিই গ্রাভিটিকে ব্যাখ্যা করতে পারে(যেহেতু বন্ধ তার গ্রাভিটন উতপন্ন করে, আর গ্রাভিটন সক্রিয় হবার মাধ্যমেই গ্রাভিটি বা মহাকর্ষ কার্যকর হয়)।
Subscribe to:
Post Comments (Atom)
Dhaka - The city of Dreams
Introduction: Dhaka, the capital city of Bangladesh, has a rich and complex history. The city has been a center of political, economic, and...
No comments:
Post a Comment